আর্জেন্টিনার পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নগরে রামহরি বৈষ্ণব (২০) নামে যুবকের মৃত্যু হয়েছে। গত সোমবার দুপুরে লালদীঘি পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রামহরি বৈষ্ণব হবিগঞ্জের বানিয়াচং উপজেলার কবিরপুর এলাকার বাসিন্দা। তিনি লালদীঘি পাড় এলাকার একটি খাবারের দোকানে কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন। জানা গেছে, দুপুরে নিজ কর্মস্থল দোকানটির জানালায় আর্জেন্টিনার পতাকা টাঙাচ্ছিলেন রামহরি।
এ সময় অসাবধানতাবশত জানালার পাশে থাকা বৈদ্যুতিক তার স্পর্শ করেন তিনি। এসময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন জানান, ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।












