দ্রব্যমূল্য, জ্বালানি ও নিরাপত্তা সংকট সমাধানে টেকসই পদক্ষেপ নেয়া হোক

| সোমবার , ১০ আগস্ট, ২০২৬ at ১১:০৬ পূর্বাহ্ণ

দেশের সাধারণ মানুষের জীবন আজ এক কঠিন বাস্তবতার মধ্য দিয়ে অতিক্রম করছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি, গ্যাসের সংকট, বিদ্যুতের অতিরিক্ত বিল এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এই চারটি সংকট একযোগে মানুষের জীবনযাত্রাকে দুর্বিষহ করে তুলেছে। সীমিত ও নির্দিষ্ট আয়ের মানুষ প্রতিনিয়ত ব্যয় সংকোচন করেও সংসারের ভার সামলাতে হিমশিম খাচ্ছেন।

বাজারে চাল, ডাল, ভোজ্যতেল, সবজি, মাছ ও মাংসসহ অধিকাংশ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার তুলনায় অনেক বেশি। ফলে অনেক পরিবার পুষ্টিকর খাদ্য থেকে বঞ্চিত হচ্ছে। একই সঙ্গে গ্যাসের স্বল্পচাপ ও সরবরাহে বিঘ্ন ঘটায় রান্নাবান্না, ক্ষুদ্র শিল্প এবং ব্যবসায়িক কার্যক্রমেও নেতিবাচক প্রভাব পড়ছে। অন্যদিকে বিদ্যুৎ সেবার মান নিয়ে অভিযোগ থাকলেও অতিরিক্ত বিলের বোঝা ভোক্তাদের উদ্বেগ আরও বাড়িয়ে তুলছে।

এই পরিস্থিতি থেকে উত্তরণে প্রয়োজন কার্যকর বাজার তদারকি, জ্বালানি খাতে দক্ষ ব্যবস্থাপনা, বিদ্যুৎ বিলিংয়ে স্বচ্ছতা এবং আইনশৃঙ্খলা রক্ষায় জবাবদিহিমূলক উদ্যোগ, একই সঙ্গে মজুতদারি, কালোবাজারি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাস্তবসম্মত নীতি বাস্তবায়ন জরুরি।

জনগণের নিত্যদিনের দুর্ভোগ কমাতে দ্রুত, সমন্বিত ও টেকসই পদক্ষেপ গ্রহণই বর্তমান সময়ের সবচেয়ে বড় প্রত্যাশা।

ডা. মাহতাব হোসাইন মাজেদ

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, জাতীয় রোগী কল্যাণ সোসাইটি।

পূর্ববর্তী নিবন্ধহেনরি মোসলে : রসায়ন বিজ্ঞানে চির স্মরণীয় ব্যক্তিত্ব
পরবর্তী নিবন্ধপরিবর্তন হোক নিজের জন্য