দ্বিতীয় রাউন্ডে ওয়াসিম আকরাম একাদশ ও পটিয়া মোহামেডান

শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

| বৃহস্পতিবার , ১১ জুন, ২০২৬ at ১০:৪৫ পূর্বাহ্ণ

শহীদ জিয়া স্মৃতি উন্মুক্ত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে উঠেছে ওয়াসিম আকরাম একাদশ ও পটিয়া মোহামেডান স্পোর্টিং ক্লাব। গতকাল বুধবার শহীদ শাহজাহান মাঠে অনুষ্ঠিত প্রথম ম্যাচে শহীদ ওয়াসিম আকরাম একাদশ ২১ গোলে রেলওয়ে গ্লাডিয়েটরকে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে উত্তীর্ণ হয়েছে।

বিজয়ী দলের আজম ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন। দিনের অপর ম্যাচে পটিয়া মোহামেডান স্পোর্টিং ক্লাব ২০ গোলে পরাজিত করে। মোহামেডানের উছাং মার্মা ২টি গোল করে সেরা খেলোয়াড় নির্বাচিত হন। দুটি খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ পুরস্কার প্রদান করেন চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক ও চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের কার্যনির্বাহী কমিটির জয়েন্ট সেক্রেটারী জাহিদুল হাসান,কনকর্ড ফয়’স লেক এর মহাব্যবস্থাপক মেজর এনামুল করিম(অব.), সহকারী মহাব্যবস্থাপক মনোয়ার হোসেন রনি।

পূর্ববর্তী নিবন্ধচব্বিশ গণ অভ্যুত্থান স্মৃতি ক্রীড়ার ফলাফল
পরবর্তী নিবন্ধএবার সিরিজ জয়ের আশা টাইগারদের