দেশে ৩৪ জন করোনা আক্রান্ত

| শনিবার , ২৭ জানুয়ারি, ২০২৪ at ৮:৫৮ পূর্বাহ্ণ

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে গতকাল শুক্রবার সকাল ৮টা র্পযন্ত ২৪ ঘণ্টায় দেশে ৩৪ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে। গতকাল এক তথ্যবিবরণীতে জানানো হয়, নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৮ দশমিক ৭০ শতাংশ। এ সময় ৩৯১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। খবর বাসসের।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কোভিড–১৯ আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। এ পর্যন্ত ২৯ হাজার ৪৮১ জন করোনায় মৃত্যুবরণ করেছেন। করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ১৪ হাজার ৩০৩ জন।

পূর্ববর্তী নিবন্ধডেঙ্গু নিয়ে ১৪ জন হাসপাতালে ভর্তি
পরবর্তী নিবন্ধকলাউজান নাথপাড়ায় সুধী সমাবেশ