দেশব্যাপী শুরু হচ্ছে রবি বোলার হান্ট

স্পোর্টস ডেস্ক | বুধবার , ১৬ সেপ্টেম্বর, ২০২৬ at ৭:৫৭ পূর্বাহ্ণ

চলতি মাস থেকে দেশব্যাপী শুরু হতে যাচ্ছে রবি বোলার হান্ট। গতকাল এই আয়োজনের উদ্বোধন হয়েছে। সেখানে বিসিবি সভাপতি তামিম ইকবালের সঙ্গে উপস্থিত ছিলেন ক্রিকেটার তাসকিন আহমেদ, এবাদত হোসেনরা। ক্রিকেটে আসার পেছনে পেসার হান্টের অবদান আছে বলে জানান এবাদত। তিনি বলছিলেন, ‘প্রথমে ধন্যবাদ দিতে চাই রবি ও বিসিবিকে। ২০১৬ সালে এরকম একটা প্রোগ্রামে একটা সুযোগ দিয়েছিল, সে কারণেই আমি এবাদত এই জায়গায় দাঁড়িয়ে এবং বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছি।’ ‘ঐ সময় খুবই নার্ভাস ছিলাম। শীতের সকাল ছিল। ফরিদপুর থেকে করেছিলাম। ইমরান সারোয়ার স্যার বোলিংয়ের সুযোগ দিয়েছিলেন। সেই সুবাধে জোরে বোলিং করেছি। ২০১৬ সালে রবি পেসার হান্টে প্রথমে হয়েছি।’যোগ করেন তিনি। তাসকিন বলছিলেন, ‘যেহেতু এটা বোলিং হান্ট, এঙপার্ট কোচরা থাকবে দেখার জন্য। আমাদের জাতীয় দলের প্লেয়াররাও যাবে দেখার জন্য। আমি চাই পেসাররা যেন জোরে বোলিং করার চেষ্টা করে। আরেকটা টিপস, যেন ইয়র্কার করার ট্রাই করে তাহলে গতিটা বেশি উঠবে। জোর এবং লাইনলেংথ দুইটাই। আমি চাইব জোরে করুক তাহলে এবাদতের মতো কুইক বোলার পাবো ইনশাআল্লাহ।’

পূর্ববর্তী নিবন্ধইমরান খানের সুচিকিৎসার দাবিতে অস্ট্রেলিয়ার সাত সাবেক অধিনায়কের চিঠি
পরবর্তী নিবন্ধশহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি আন্তঃস্কুল ফুটবলের সেমিফাইনাল আজ