বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব মো. আসলাম চৌধুরী বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ডাকে গণতন্ত্র মুক্তির আন্দোলন ২০১০–১৪ সালের বিগত স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের শাসনামলে সীতাকুণ্ডের রাজপথে যে অভূতপূর্ব ও দুর্বার আন্দোলন গড়ে উঠেছিল তা সমগ্র বাংলাদেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। এই আন্দোলনের আসল কৃতিত্ব আমার নয়, বরং সীতাকুণ্ডের আপামর জনগণের। যতদিন এই রাষ্ট্র ও জিয়া পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র হবে ততদিন আমরা তথা এই সীতাকুণ্ডের মানুষ আন্দোলন সংগ্রামের মাধ্যমে সকল ষড়যন্ত্র প্রতিহত করবো ইনশাহআল্লাহ।
তিনি গতকাল বৃহস্পতিবার তার দ্বিতীয় কারামুক্তি দিবস উপলক্ষে এলকে সিদ্দিকী স্কয়ারে সীতাকুণ্ড বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছিলেন। উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. কমল কদর ও সদস্য সচিব মোরসালিনের সঞ্চালনায় বিকাল ৩টা থেকে বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা সভাস্থলে উপস্থিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন, সদস্য সচিব সালেহ আহমদ সলু, সাবেক সভাপতি ইউসুফ নিজামী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম মাহমুদ, আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক জহুরুল আলম জহুর, সালামত উল্লাহ, ফজলুল করিম চৌধুরী, আকবরশাহ থানা বিএনপির সদস্য সচিব মাঈনুদ্দিন চৌধুরী মইনু, উত্তর কাট্টলী ওয়ার্ড বিএনপির আহ্বায়ক রফিক উদ্দিন চৌধুরী, সদস্য সচিব মো. সেলিম উদ্দিন।
উপস্থিত ছিলেন উত্তর পাহাড়তলী ওয়ার্ড বিএনপির আহ্বায়ক রেহান উদ্দিন প্রধান, সদস্য সচিব মাহবুবুল আলম, সখিনা বেগম, মুক্তিযোদ্ধা আবুল মনছুর, মোহরম আলী, মোজাহের উদ্দিন আশরাফ, বদিউল আলম বদরুল, অ্যাডভোকেট রওশন আরা, নাজমুন নাহার নেলী, নুরুল আনোয়ার, নুরুদ্দিন মো. জাহাঙ্গীর, মাওলানা ইসমাঈল হোসেন, আনোয়ারুল আজিম মুকুল, নুরুল আজিম সবুজ, এনামুল বারী, আইনুল কামাল, খ ম নাজিম উদ্দিন, আবুল কালাম আজাদ, মোস্তাফিজুর রহমান, আলাউদ্দিন মাসুম, সাহাবুদ্দিন, নাজিমুদৌলা, জাহিদল হাসান, আরঙ্গজেব মোস্তফা, সেলিম কমিশনার, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক ফেরদৌস আলম, উত্তর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আরঙ্গজেব মোস্তফা, লোকমান হোসেন, ইব্রাহিম, জুয়েল, অমলেন্দ কনক, জিয়া উদ্দিন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব কোরবান আলী সাহেদ, পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল হোসেন, সদস্য সচিব কামরুল ইসলাম বাবলু প্রমুখ। আলোচনা সভা শেষে একটি র্যালি এলকে সিদ্দিকী স্কয়ার থেকে সীতাকুণ্ড উত্তর বাজারে গিয়ে শেষ হয়। প্রেস বিজ্ঞপ্তি।












