দীপশিখা খেলাঘর আসরে রবীন্দ্র নজরুল সুকান্ত জয়ন্তী গত ১২ জুন পালিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন আসরের সহসভাপতি রুমা বিশ্বাস। সভায় বক্তব্য রাখেন খেলাঘর চট্টগ্রাম মহানগরী কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মোরশেদুল আলম চৌধুরী, বনবিহারী চক্রবর্তী, ইন্দিরা চৌধুরী, কৃষ্ণা মিত্র, নিলয় দে, সঞ্চিতা ঘোষ, প্রেমা কর্মকার, দিয়া বনিক, প্রেমা বনিক, মধুশ্রী ঘোষ প্রমুখ। সঞ্চালনায় ছিলেন দীপশিখা খেলাঘর আসরের সদস্য রীমা কর্মকার ও স্নেহা নাথ।
অনুষ্ঠানে চট্টগ্রাম উদীচী শিল্পীগোষ্ঠীর ভারপ্রাপ্ত সভাপতি ডা. চন্দন দাশ ও দীপশিখা খেলাঘর আসরের সহ–দপ্তর সম্পাদক তপন আচার্যের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।










