চিটাগাং সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লি: এর প্রবীণ সদস্য (৫৮২) দীপক চন্দ্র নাথ গত ২৩ এপ্রিল বিকাল ৩টার সময় মীরসরাই গ্রামের বাড়িতে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে পরলোকগমন করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৫৫ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে ও বহু আত্মীয়স্বজন রেখে যান। চট্টগ্রাম সংবাদপত্র হকার্স ইউনিয়নের সভাপতি আবু তাহের, সম্পাদক ওসমান গণি টিপু ও হকার্স সমিতির সভাপতি অলি আহম্মদ, সম্পাদক আবুল কাশেম গভীর শোক প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। প্রেস বিজ্ঞপ্তি।













