দিলীপ রঞ্জন ভৌমিকের ‘কালের পরিক্রমণ’ গ্রন্থের পাঠ উন্মোচন

| বুধবার , ৪ নভেম্বর, ২০২৬ at ১০:৪৭ পূর্বাহ্ণ

শিক্ষাবিদ ও মলিয়াইশ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক দিলীপ রঞ্জন ভৌমিকের ‘কালের পরিক্রমণ’ প্রবন্ধগ্রন্থের পাঠ উন্মোচন অনুষ্ঠান সম্প্রতি মীরসরাই উপজেলার মলিয়াইশ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কবি ও সাংবাদিক ওমর কায়সার। চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের সভাপতি সাহাব উদ্দিন হাসান বাবুর সভাপতিত্বে ও নজরুল গবেষক ড. মুহাম্মদ কামাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অ্যাডভোকেট সাইফুর রহমান, লেখক খন রঞ্জন রায় ও সমাজসেবক আবদুল আওয়াল তারেক। স্বাগত বক্তব্য দেন ফ্রান্স প্রবাসী প্রকৌশলী রিংকু কুমার ভৌমিক। প্রধান অতিথি ওমর কায়সার বলেন, দিলীপ রঞ্জন ভৌমিক তাঁর তারুণ্য ও যৌবনের পুরো সময় পিছিয়ে পড়া গ্রামীণ জনপদে শিক্ষার আলো ছড়িয়েছেন। আর এই শেষ বয়সে এসে লেখনীর মাধ্যমে তাঁর জীবনের সমস্ত অভিজ্ঞতা গ্রন্থবদ্ধ করে আগামী প্রজন্মকে উপহার দিয়েছেন। অনুষ্ঠানে বক্তব্য দেন প্রবীণ শিক্ষক প্রফুল্ল কুমার নাথ, সাংবাদিক নুরুল আলম, মীরসরাই প্রেস ক্লাবের সভাপতি আবু সাঈদ ভূঁইয়া, সুব্রত চৌধুরী কানু, আনোয়ারুল ইসলাম, নুরউদ্দিন সেলিম, মাসুদ রানা, তরিকুর রহমান বাবু, দুর্বার সভাপতি মোহাম্মদ আবদুল্লাহ, জামশেদ আলম চৌধুরী তপু, আতিকুল ইসলাম সোহাগ, আরিফ হোসেন বাবলু, অপূর্ব দীপ্ত ভৌমিক প্রমুখ। সঙ্গীত পরিবেশন করেন কান্তা দে, মণীষা দাশ, তৃষা সরকার টিনা, ঐশিকা, অবন্তিকা ও আরাত্রিকা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরিডার্স ইংলিশ স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধশিশুর স্বাভাবিক বিকাশে সমন্বিত উদ্যোগ প্রয়োজন : ডা. শাহাদাত