আল্লামা সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদীর (রা.) চান্দ্র বার্ষিকী ওরশ উপলক্ষে ‘ইলমে দ্বীন ও সুন্নিয়ত প্রচার প্রসারে আল্লামা সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদীর (রহ🙂 অবদান’ শীর্ষক সেমিনার গত শনিবার চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব হলে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব ও আখেরী মোনাজাত পরিচালনা করেন দরবার শরীফের সাজ্জাদানশীন মুফতি সৈয়দ মোজাম্মেল হক শাহ ফরহাদাবাদী। প্রধান অতিথি ছিলেন শাহছুফি ডা. সৈয়দ হোসেইন সাইফ নিহাদুল ইসলাম মাইজভাণ্ডারী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যক্ষ ড. ইসমাইল নোমানী। আলোচনায় অংশগ্রহণ করেন সৈয়দ মোকাম্মেল হক শাহ ফরহাদাবাদী, সৈয়দ ফয়জুল হক শাহ ফরহাদাবাদী, মুফতি ইব্রাহিম আলকাদেরী, মুফতি বাকী বিল্লাহ আযহারী আল মাইজভাণ্ডারী, আল্লামা আ.ন.ম নাজমুল হোসেন নঈমী ফরহাদাবাদী, অ্যাডভোকেট আব্দুল্লাহ মুহাম্মদ ইকবাল, মুহাম্মদ জাফর উদ্দিন কামালী ফরহাদাবাদী, শেখ মুহাম্মদ আরিফুর রহমান, জামাল উদ্দীন প্রমুখ। সেমিনারে বক্তারা মুফতিয়ে আজম আল্লামা সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদীর (রা.) সুন্নিয়ত ও ত্বরিকতের খেদমত, সমাজ সংস্কার, এদেশের দ্বীনি শিক্ষা বিস্তারে অবদান ও তাৎপর্যের ও ব্যাপকতা তুলে ধরেন। পরিশেষে মিলাদ, মুনাজাত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












