সুফি সেন্টার চট্টগ্রাম শাখার উদ্যোগে গবেষক ও লেখক খাজা ওসমান ফারুকী রচিত ‘সুফি সাইকোলজি’ গ্রন্থের মোড়ক উন্মোচন উপলক্ষে ‘সুফিতত্ত্ব, সমকাল ও সমাজচিন্তা প্রেক্ষিত : খাজা ওসমান ফারুকীর চিন্তা, দর্শন ও কর্মযাত্রার এক যুগ’ শীর্ষক গোলটেবিল বৈঠক গত ১৩ জুন চট্টগ্রাম প্রেসক্লাবের সুলতান আহমদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. আবদুস সবুর খানের সভাপতিত্বে আয়োজিত বৈঠকে প্রধান আলোচকের বক্তব্য রাখেন চবি বাংলা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শেখ সাদী। বিশেষ অতিথি ছিলেন ওষখাইনীরী নূরীয়া বিষু দরবার শরীফের সাজ্জাদানশীন মুহাম্মদ মুঈনুদ্দীন নূরী আল কুরাইশী। আলোচক ছিলেন চবি অধ্যাপক মোহাম্মদ আলম চৌধুরী, অধ্যাপক ড. মো. নূরে আলম, অধ্যাপক ড. মোহাম্মদ মোরশেদুল আলম, অধ্যাপক ড. মো. শাহীনুর রহমান, অধ্যাপক মোহাম্মদ ইসহাক। বিশেষ আলোচক হিসেবে মূল বক্তব্য রাখেন এস এম আবুল বরকত আকাশ। বক্তব্য রাখেন চট্টগ্রাম কলেজের প্রিন্সিপাল অধ্যাপক মোহাম্মদ মোজাহেদুল ইসলাম চৌধুরী, মোহাম্মদ হুমায়ুন কবির, শেখ আবু মুহাম্মদ সাইফুল্লাহ ফারুকী, ড. শিব প্রসাদ শূর, ড. মোহাম্মদ কামাল উদ্দিন, অ্যাডভোকেট আলী আব্বাস, অ্যাডভোকেট মোহাম্মদ সেলিম উদ্দিন, ড. খলিলুর রহমান। মোড়ক উন্মোচন অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক ড. আবদুস সবুর খান তার সমাপনী বক্তব্যে বলেন, খাজা ওসমান ফারুকী সমকালীন বাংলা ভাষায় সুফি জ্ঞানচর্চাকে নতুন মাত্রায় উন্নীত করেছেন। তাঁর রচনায় আধ্যাত্মিকতা, জ্ঞান, মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতার এক অনন্য সমন্বয় পরিলক্ষিত হয়। অনুষ্ঠানে ‘সুফি সাইকোলজি’ গ্রন্থের আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হয় এবং গ্রন্থটির বিষয়বস্তু, গবেষণামূল্য ও সমকালীন প্রাসঙ্গিকতা নিয়ে বিস্তারিত আলোচনাও হয়। প্রেস বিজ্ঞপ্তি।












