তৈয়বিয়া নূরীয়া ছত্তারিয়া মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিল

| শুক্রবার , ১৮ সেপ্টেম্বর, ২০২৬ at ৮:৪০ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া শিলক তৈয়বিয়া নূরীয়া ছত্তারিয়া দাখিল মাদরাসা হেফজখানা ও এতিমখানা পরিচালনা কমিটির উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (.) মাহফিল গত ১০ সেপ্টেম্বর মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি মুহাম্মদ শহীদুল্লাহ্‌ মুন্সির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কাজী মুহাম্মদ জসিম উদ্দিন নুরী। তিনি বলেন, আইয়ামে জাহেলিয়াতের ঘোর অন্ধকারকে দূরবিত করে মানবতার মুক্তির পথ সুগম করে শান্তিময় বাসযোগ্য পৃথিবী গড়েছিলেন নবীয়ে পাক সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই উভয় জগতের শান্তি ও মুক্তির পথ নিশ্চিত করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পদাঙ্ক অনুসরণ করতে হবে। অনুষ্ঠান উদ্বোধন করেন মাদরাসার ভারপ্রাপ্ত সুপার মুফতি ইসমাইল হোসেন সিরাজী। বিদায়ী সংবর্ধিত অতিথি ছিলেন মুহাম্মদ মফিজুল হক চৌধুরী। শিক্ষক হাকিম উদ্দীন আলকাদেরীর সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলে উপস্থিত ছিলেন আবদুল হামিদ নঈমী, কাজী রফিকুল ইসলাম নঈমী, ইঞ্জিনিয়ার জয়নাল আবেদীন, আবদুল হালিম আলকাদেরী, দিদারুল আলম, আবুল কাশেম, ফজলুল কাদের, কাজি জামাল উদ্দীন চৌধুরী, মাস্টার শাহাদাত হোসেন, মনছফ আলী, মুহাম্মদ আলম, নজরুল ইসলাম, আলমগীর হোসেন নঈমী, মোজাম্মেল হক, আরিফুল ইসলাম, মুহাম্মদ ইদ্রিস চৌধুরী, আবদুল ওহাব সওদাগর, মাস্টার ছাবের আহমদ, আবুল কালাম শিকদার। পরে মুনাজাত ও তাবারুক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবোয়ালখালীর শ্রীপুরে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প কাল
পরবর্তী নিবন্ধখেঁকি