বোয়ালখালী উপজেলার ৮নং শ্রীপুর–খরন্দ্বীপ ইউনিয়নের শ্রীপুর মুন্সিপাড়া ইউনুছ সাহেবের বাড়িতে লায়ন্স ক্লাব অব চিটাগাং অ্যালেঙের উদ্যোগে এবং সায়রা–জহির ফাউন্ডেশনের সহযোগিতায় আগামীকাল শনিবার বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হবে। সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প বিশেষজ্ঞ চিকিৎসকদ্বারা কার্ডিওলজি, গাইনী, মেডিসিন, শিশু রোগ, চর্ম রোগ, চক্ষু পরীক্ষা, ডায়াবেটিস পরীক্ষা, রক্ত গ্রুপ নির্ণয় ও চিকিৎসাসেবা প্রদান করা হবে। এছাড়া বিশেষজ্ঞ চিকিৎসক কর্তৃক সেবা গ্রহণপূর্বক ডাক্তারের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ক্ষেত্রে মেডিসিন ও পাওয়ার চশমা বিতরণ করা হবে। চক্ষু চিকিৎসার ক্ষেত্রে অভিজ্ঞ চিকিৎসক কর্তৃক চক্ষু পরীক্ষার পর অপারেশন রোগী সনাক্ত করা হলে সনাক্তকৃত রোগীদেরকে চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের মাধ্যমে নির্ধারিত সময়ে বিনা খরচে ছানি অপারেশন করা হবে। বর্ণিত সেবাসমূহ গ্রহণের জন্য এলাকাবাসীকে আহবান জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।













