গাউসিয়া কমিটি চান্দগাঁও মডেল শাখার ব্যাবস্থাপনায় আল্লামা হাফেজ ক্বারী সৈয়দ মুহাম্মদ তৈয়্যব শাহ’র (রহ.) ওরশ মোবারক চান্দগাঁও মুন্সীবাড়ী শাহী জামে মসজিদে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি নুর মুহাম্মদের সভাপতিত্বে ও সহ–সভাপতি মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ, সাধারণ সম্পাদক হাসান চৌধুরী খোকনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ওরশ প্রস্তুতি কমিটির আহবায়ক সিরাজ উদ্দিন চৌধুরী ও সদস্য সচিব মুহাম্মদ আব্বাস উদ্দিন। প্রধান অতিথি ছিলেন আনজুমান এ্যাডুকেশন ম্যানেজম্যান্ট বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড.ন.ক.ম আকবর হোসেন। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক জাবেরুল হক হোসাইনী, মাওলানা মুহাম্মদ আনসার উল্লাহ, মোহাম্মদ ইদ্রিস চৌধুরী, মুহাম্মদ মহসিন, হাফেজ আবদুল হামিদ শাহ রজভী, মুনিরুল আজম, মাসুদ হোসাইন, মোহাম্মদ জালাল উদ্দিন মানিক, মোহাম্মদ নুরুল ইসলাম সাগর, তসলিম উদ্দিন, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মুহাম্মদ আলী হোসাইন পারভেজ, মোহাম্মদ আলী, মোহাম্মদ সাইফুল ইসলাম জামি, মুহাম্মদ নুরুল হক মানিক, মুহাম্মদ কামাল উদ্দিন প্রমুখ। বক্তাগণ বলেন হুজুর কেবলার কর্মময় জীবনের প্রতিটি মুহুর্ত সুন্নাতে রাসুলের বাস্তব প্রতিফলন। তিনি শুধুমাত্র চট্টগ্রাম নয় সারাদেশে ইসলামের সঠিক রূপরেখা আহলে সুন্নাত ওয়াল জামাআতের মতাদর্শ প্রচারে প্রতিষ্ঠা করেছেন অসংখ্য মাদ্রাসা ও খানকা। বক্তারা ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির জন্য সকলকে গাউসিয়া কমিটির পতাকাতলে সমবেত হওয়ার আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি।












