তুলাতলী জামাই বাজার মার্কেটে অগ্নিকাণ্ড

আজাদী প্রতিবেদন | শনিবার , ২৬ সেপ্টেম্বর, ২০২৬ at ১০:৫৮ পূর্বাহ্ণ

নগরীর বাকলিয়া থানাধীন তুলাতলী জামাই বাজার এলাকার আলী মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে পৌনে দুই ঘণ্টার চেষ্টায় বেলা ২টা ৪৫ মিনিটের দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম বিভাগীয় নিয়ন্ত্রণকক্ষ জানায়, আগুন লাগার খবর পেয়ে নামারবাজার ও চন্দনপুরা ফায়ার স্টেশন থেকে দুটি করে চারটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে তারা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পূর্ববর্তী নিবন্ধআতুরার ডিপো থেকে জুলাই হত্যা মামলার আসামি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধনবীন মেলার জরুরি সভা