তিন বিদ্যালয়ের ৭৯৯ শিক্ষার্থী, ৯০টি বিজ্ঞান প্রজেক্ট

সেন্ট প্ল্যাসিডস্‌ স্কুল অ্যান্ড কলেজে বিজ্ঞান মেলা উদ্বোধন

| বৃহস্পতিবার , ১৭ সেপ্টেম্বর, ২০২৬ at ৮:০২ পূর্বাহ্ণ

নগরীর পাথরঘাটায় সেন্ট প্ল্যাসিডস্‌ স্কুল অ্যান্ড কলেজ নজরুল বর্ষ, সাংস্কৃতিক ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বার্ষিক বিজ্ঞান মেলা গতকাল বুধবার উদ্বোধন করা হয়েছে। দুদিনব্যাপী এই মেলায় মোট ৯০টি বিজ্ঞান প্রজেক্ট প্রদর্শিত হচ্ছে। তিনটি বিদ্যালয়ের ৭৯৯ জন শিক্ষার্থী প্রজেক্ট প্রদর্শনী, রুবিকস কিউব, কুইজ, বিতর্ক, চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন। তিনি বিজ্ঞানকে একটি নতুন চিন্তা হিসেবে গ্রহণ করার পরামর্শ দেন। এছাড়া শিক্ষার্থীদের ভালো মানুষ হওয়ার আহ্বান জানান।

সভাপতিত্ব করেন অধ্যক্ষ ব্রাদার স্যামুয়েল সবুজবালা। তিনি শিক্ষার্থীদের বিজ্ঞানমনষ্ক হয়ে ওঠার পরামর্শ দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ ব্রাদার সনেট ফ্রান্সিস রোজারিও, কলেজ প্রশাসক ব্রাদার প্রশান্ত ইগ্নেসিয়াস কস্তা ও প্রিফেক্ট অব ডিসিপ্লিন ব্রাদার যোয়াকিম রতন গোমেজ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমির্জাখীল দরবার সড়কের বেহাল দশা, সংস্কার দাবি স্থানীয়দের
পরবর্তী নিবন্ধউপজেলা ও ইউনিয়ন লিগ্যাল এইড কমিটি সক্রিয় করতে হবে