‘যুদ্ধ নয় শান্তি চাই, বিশ্বশান্তি ও মানবতার জন্য সমপ্রীতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ১ মে শুক্রবার বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব ত্রিস্মৃতি বিজড়িত শুভ বুদ্ধ পূর্ণিমা উৎসব যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় উদযাপিত হবে। সম্মিলিত বুদ্ধ পূর্ণিমা উদযাপন পরিষদের উদ্যোগে সকাল ৮ টায় নগরীর ডিসি হিলের সামনে থেকে বের করা হবে শান্তি শোভাযাত্রা। শান্তি শোভাযাত্রায় প্রধান অতিথি থাকবেন –সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। উদ্বোধন করবেন–মোহাম্মদ আবু সুফিয়ান এমপি। বিশেষ অতিথি থাকবেন– রেভা. কেইচি আকাগাউয়া ও মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর। শান্তি শোভাযাত্রা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ডিসি হিলে গিয়ে শেষ হবে। শান্তি শোভাযাত্রাকে উৎসব মুখর করে তুলতে ইতিমধ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।












