সাবেক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এবং ডা. ফজলুল–হাজেরা ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা ডা. মো. আফছারুল আমীন এমপি’র ৩য় মৃত্যুবার্ষিকী আজ মঙ্গলবার। এ উপলক্ষে আজ ডা. ফজলুল–হাজেরা ডিগ্রি কলেজের উদ্যোগে স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে সকাল ১০ টায় মরহুমের কবর জেয়ারত, পবিত্র কোরআন খতম, সকাল ১১ টায় কলেজ মিলনায়তনে স্মরণসভা এবং বেলা ১টায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। এছাড়াও বাদ আছর মরহুমের পারিবারিক মসজিদে পরিবারের উদ্যোগে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে সকল শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।












