শহীদ জিয়ার মৃত্যুবার্ষিকীতে রাউজান উপজেলা ও পৌরসভা যুবদলের শ্রদ্ধা নিবেদন

| মঙ্গলবার , ২ জুন, ২০২৬ at ৭:৫৭ পূর্বাহ্ণ

বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করেন রাউজান উপজেলা ও পৌরসভা যুবদল নেতৃবৃন্দ। ইউনিয়ন ও পৌরসভার প্রতিটি ওয়ার্ডের যুবদল নেতাকর্মীদের নিয়ে জিয়া নগরের প্রথম সমাধিস্থলে পুষ্পমাল্য অর্পণ করেন তারা। রাউজানের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আলহাজ গিয়াস উদ্দিন কাদের চৌধুরী শ্রদ্ধা নিবেদনের পর যুবদলের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সভাপতি এম. শাহজান সাহিল, সাধারণ সম্পাদক সাইফুল আজম ছোটন,পৌরসভার যুবদলের সভাপতি আরিফুল ইসলাম,সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন চৌধুরী, ফোরকান উদ্দীন, মোহাম্মদ সিরাজ,মিজান উদ্দিন রিপন, দিদার আলী, রিয়াদ চৌধুরী, কাজী রাসেদুজ্জমান জুয়েল, সৈয়দ ফয়সাল রনি, রবিউল হোসেন জনি, রিয়াজ উদ্দিন চৌধুরী, জুবায়েদ হোসেন, মোহাম্মদ রাজু, রিয়াদ চৌধুরী, মহিনুল ইসলাম পিংকু প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশহীদ জিয়ার দর্শন নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে গবেষণা সেল গঠন করা প্রয়োজন
পরবর্তী নিবন্ধডা. আফছারুল আমীনের ৩য় মৃত্যুবার্ষিকী আজ