টেকনাফে অস্ত্রসহ কুখ্যাত গফুর ডাকাত গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি | মঙ্গলবার , ২৬ মে, ২০২৬ at ১০:১৫ পূর্বাহ্ণ

টেকনাফে অভিযান চালিয়ে ডাকাত দলনেতা আব্দুল গফুরকে (৪৪) গ্রেপ্তার করেছে র‌্যাব১৫। গত রোববার দিবাগত রাতে উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গফুর ওই এলাকার মৃত বদিউর রহমানের ছেলে।

র‌্যাব জানায়, গ্রেপ্তার আব্দুল গফুর টেকনাফ অঞ্চলের অন্যতম অস্ত্রধারী সন্ত্রাসী এবং কুখ্যাত ‘গফুর ডাকাত দল’এর প্রধান। অভিযানের সময় তার কাছ থেকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

গতকাল সোমবার এক বিজ্ঞপ্তিতে র‌্যাব১৫এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) . . ফারুক এই তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব আরও জানায়, আব্দুল গফুর একটি মাদক মামলায় পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি। এ ছাড়া তার বিরুদ্ধে হত্যাচেষ্টা ও গুরুতর আঘাতের একাধিক মামলা রয়েছে। তার নেতৃত্বে এলাকায় দীর্ঘদিন ধরে ডাকাতি, চাঁদাবাজি, অস্ত্রবাজি ও মাদক চোরাচালানসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড চলছিল।

উদ্ধার করা অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার গফুরকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

পূর্ববর্তী নিবন্ধনবগঠিত মুসলিম এডুকেশন সোসাইটির এডহক কমিটির প্রথম সভা আজ
পরবর্তী নিবন্ধকক্সবাজারে বিএনপি নেতার ওপর গুলির ঘটনায় দুই মামলা