আসন্ন জুলাই স্মৃতি টুর্নামেন্ট উপলক্ষে সিজেকেএস কাউন্সিলরদের সাথে এক মতবিনিময় সভা গত ১৩ মে রাতে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের প্রধান উদ্যোক্তা আবুল হাসেম বক্করের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য সচিব মসিউল আলম স্বপন, সিজেকেএস এ্যাডহক কমিটির সদস্য সচিব হাজী মোহাম্মদ সালাউদ্দিন, চট্টগ্রাম ক্লাব সমিতির উপদেষ্টা হাফিজুর রহমান, মুক্তিযোদ্ধা আবুল হাসেম, সহ– সভাপতি নজরুল ইসলাম লেদু, মাহাবুবুর রহমান ও আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দীন শামীম, অতিরিক্ত সাধারণ সম্পাদক আ ন ম ওয়াহিদ দুলাল, যুগ্ম সম্পাদক শাহাবুদ্দিন জাহাঙ্গীর, কোষাধ্যক্ষ আবদুল হান্নান আকবর, সদস্য মো. সরওয়ার আলম চৌধুরী মনি, আলী হাসান রাজু, ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন, আবু সামা বিপ্লব, কাউন্সিলর মাকসুদুর রহমান বুলবুল, এনামুল হক, মাহামুদুর রহমান মাহাবুবু, এস এম ইকবাল মোরশেদ, শর্মিটা রায় চৌধুরী, মুসা বাবলু, প্রবীণ কুমার ঘোষ, ফারুক আহামেদ, মো. বাবুল আলম, সিরাজুল ইসলাম, আকতারুজ্জামান, প্রশৎজিদ দত্ত রাজু, মোহাম্মদ জাহেদ হোসেন, লিটন বড়ুয়া, সাহেলা আবেদিন রিমা, হারুনুর রশীদ, আজাদুর রহমান, ক্রীড়া সংগঠক বিপ্লব পার্থ, দিদারুল আলম, নুর জাহেদ বাবলু, তলিমা পারভীন, মোশাররফ হোসেন লিটন, কোচ মো. শামীম, মহসীন সাজু, মো. হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় আবুল হাসেম বক্করকে আহবায়ক ও হাজী মোহাম্মদ সালাউদ্দিনকে সদস্য সচিব করে টুর্নামেন্ট পরিচালনা কমিটি ও বিভিন্ন উপ কমিটি গঠন এবং কোরবানি ঈদের পূর্বে কাবাডি, ভলিবল (পুরুষ/মহিলা) ইভেন্ট সম্পন্ন করার ও পরবর্তীতে ব্যাডমিন্টন, ফুটবল, ক্রিকেট, হ্যান্ডবল (পুরুষ/মহিলা) ইভেন্ট আয়োজনের বিষয়ে আলোচনা করা হয়। এদিকে ব্যাডমিন্টন, ফুটবল, ক্রিকেট, হ্যান্ডবলে অংশগ্রহনের জন্য ২৫ মে পর্যন্ত সময় বৃদ্ধি করা হয়েছে।













