পদ্ম পাতার শিশির বিন্দুর মত টলটল এই জীবন। অথচ একে প্রতিষ্ঠিত করতে পাগলা ঘোড়ার মত ছুটছি তো ছুটছি। নেই এতটুকু অবসর। প্রত্যাশা আর প্রাপ্তির মাঝে কাচের দেয়াল। কখনো হয়নি তাদের চূড়ান্ত মিলন। টার্গেট, প্রতিযোগিতা –কর্পোরেট জীবন। কিন্তু জীবন তো শুরু হয়েছিল একটা স্নিগ্ধতা মাখানো শৈশব দিয়ে। অতৃপ্তিই একে পাগলা ঘোড়া বানিয়ে দিয়েছে। তাহলে এর শেষ কোথায়? একমাত্র মৃত্যুই এ দৌড়ের পরিসমাপ্তি। অতঃপর জীবনের নাম হবে – অনন্ত জীবন। ওই জীবনের জন্য কি প্রস্তুত এই জীবন।







