জিয়ার আদর্শ এবং কর্মপ্রণালী অনুসরণ ও বাস্তবায়ন করা গেলে এই দেশ হবে স্বনির্ভর, সমৃদ্ধ এবং শান্তির জনপদ। সর্বক্ষেত্রে মেধাবী এবং সৎ মানুষদের কাজে লাগিয়ে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করে আত্মনির্ভরশীল জাতি গঠনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাষ্ট্র কৌশলই সর্বোত্তম পন্থা বলে উল্লেখ করেছেন আসলাম চৌধুরী এফসিএ।
গত ৩০ মে সীতাকুণ্ড উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীর আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহবায়ক ডা. কমল কদরের সভাপতিত্বে ও সদস্য সচিব মোহাম্মদ মোরছালিনের সঞ্চালনায় দোয়া মাহফিল ও আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম–আহ্বায়ক জহুরুল আলম জহুর, পৌর বিএনপির সভাপতি মো. জাকির হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম–আহ্বায়ক সালামত উল্ল্যাহ, পৌর বিএনপির সেক্রেটারি সালেহ আহমদ সলু, কাট্টলী ওয়ার্ড বিএনপির সভাপতি রফিক উদ্দিন, মাঈনুদ্দিন চৌধুরী, জয়নাল আবেদীন দুলাল, ইউছুপ নিজামী, মো. আশরাফ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মহরম আলী, ফজলুল করিম চৌধুরী, শাহাবুদ্দিন রাজু, অ্যাডভোকেট রওশন আরা, বখতিয়ার উদ্দিন, হেলাল উদ্দিন বাবর, অ্যাড. আইনুল কামাল, শরীফ চৌধুরী, মোস্তাফিজুর রহমান হিরু, আবুল কালাম আজাদ, ইদ্রিস মিয়া, জাহাঙ্গীর চেয়ারম্যান, খোরশেদ আলম মেম্বার, খ ম নাজিম উদ্দীন, শাহেদ খান, ইলিয়াস, বেলাল, আবছার বাবলু প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।











