জামালখানে বই বিনিময় উৎসব কাল

| বৃহস্পতিবার , ৮ ডিসেম্বর, ২০২২ at ১১:১০ পূর্বাহ্ণ

‘বই নয়, জ্ঞানের বিনিময়’ শ্লোগানে তৃতীয়বারের মতো চট্টগ্রামের জামালখানে আগামীকাল শুক্রবার আয়োজন করা হচ্ছে বই বিনিময় উৎসব। দিনব্যাপী এই উৎসব সকাল ৯টা থেকে শুরু হয়ে চলবে সন্ধ্যা ৭টা পর্যন্ত। বিনামূল্যে যে কেউই তার একটি বই রেখে অন্য বই নিয়ে যেতে পারবেন।

নগরীর স্টোরি টেলিং প্লাটফর্ম ফেইল্ড ক্যামেরা স্টোরিজ আয়োজিত এই উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সরকারের যুগ্মসচিব এবং শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপসচিব এবং চট্টগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাব্বির ইকবাল। এছাড়াও উৎসবতে পাঠকদের সাথে আড্ডা দিবেন কবি ও সাহিত্যিক বিশ্বজিৎ চৌধুরী, অভিনেতা নাসির উদ্দিন খান, জাতীয় দলের ক্রিকেটার ইয়াসির আলী রাব্বি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনারী উদ্যোক্তাদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সরকার আন্তরিক
পরবর্তী নিবন্ধজাতিসংঘ রেজুলেশনে বঙ্গবন্ধুর উক্তি