জরিমানার সাথে ৮ পয়েন্ট কাটা গেল পাকিস্তানের

| শনিবার , ১৬ মে, ২০২৬ at ৭:২১ পূর্বাহ্ণ

গত মঙ্গলবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে স্লো ওভার রেটের দায়ে শাস্তির কবলে পড়েছে পাকিস্তান ক্রিকেট দল। ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানার পাশাপাশি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে ৮ পয়েন্ট কাটা হয়েছে পাকিস্তানের। আইসিসি গতকাল এক বিবৃতিতে এ কথা জানিয়েছে। বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে নির্ধারিত সময়ের মধ্যে ৮ ওভার বোলিং কম করেছে পাকিস্তান। আইসিসির আচরণবিধির ২.২২ ধারা অনুযায়ী, নির্ধারিত সময়ে প্রতি ওভার কম করার জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধসামগ্রিক উন্নয়ন করতে প্রয়োজন গবেষণা : ভূমি প্রতিমন্ত্রী
পরবর্তী নিবন্ধমহানগর স্কুল হ্যান্ডবল লিগের ফলাফল