জনপ্রশাসন পদক পাচ্ছে হাটহাজারী উপজেলা

হাটহাজারী প্রতিনিধি | মঙ্গলবার , ২৭ জুলাই, ২০২১ at ১১:৩১ পূর্বাহ্ণ

হাটহাজারী উপজেলা প্রশাসন জনপ্রশাসন পদক পাচ্ছে। জনসেবা প্রদানে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ এই পদক প্রদান করা হচ্ছে। জেলা পর্যায়ে সাধারণ (প্রাতিষ্ঠানিক) ক্যাটাগরিতে ২০২০ এর জন্য হাটহাজারী উপজেলাকে মনোনীত করা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে। উপজেলার ১নং ফরহাদাবাদ ইউনিয়নের মনাই ত্রিপুরা পল্লীকে ‘আমার জেলা আমার শহর’ শ্লোগান বাস্তবায়ন আন্তরিকভাবে কাজ করে ক্ষুদ্র এই নৃ গোষ্ঠী পল্লীকে সজ্জিত করে আধুনিক বাসযোগ্য হিসাবে গড়ে তোলার কারণে জনপ্রশাসন মন্ত্রণালয় এই উপজেলাকে জনপ্রশাসন পদকের জন্য মনোনীত করেছেন। জাতীয় পাবলিক দিবস উদযাপন এবং জনপ্রশাসন পদক ২০২০ ও২০২১ যুগপৎ এই অনুষ্ঠানে আজ মঙ্গলবার ঢাকাস্থ ওসমানী স্মৃতি মিলনায়তনে সকাল সাড়ে দশটায় পদক বিতরণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধছনুয়ায় নগদ অর্থ সহায়তা পেল ৩২৫ পরিবার
পরবর্তী নিবন্ধলকডাউনে জুয়ার আসর আটক ১৪