চান্দগাঁওয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে জুবাইরুল আরিফ

| মঙ্গলবার , ২৯ সেপ্টেম্বর, ২০২৬ at ৬:২৮ পূর্বাহ্ণ

চান্দগাঁও বাহির সিগন্যাল বৌদ্ধ জনপদের পূর্ব পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে বেশ কয়েকটি বসতঘর পুড়ে গেছে। গতকাল সোমবার সকাল ৭টার দিকে সংঘটিত এ অগ্নিকাণ্ডে সঞ্জীব বড়ুয়া ও সমীরণ বড়ুয়ার ঘরসহ বেশ কয়েকটি ঘর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন এনপিপির যুগ্ম মুখ্য সংগঠক চট্টগ্রাম অঞ্চল তত্ত্বাবধায়ক জুবাইরুল হাসান আরিফ। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে কথা বলেন এবং তাদের ক্ষয়ক্ষতির বিষয়ে খোঁজখবর নেন।

পরিদর্শনকালে তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা প্রকাশ করেন। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার এবং প্রয়োজনীয় সহযোগিতায় এগিয়ে আসার আশ্বাস দেন।

তিনি অগ্নিকাণ্ডের মতো জরুরি পরিস্থিতিতে সরু সড়কের কারণে ফায়ার সার্ভিসের গাড়ি দ্রুত ঘটনাস্থলে প্রবেশে যে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়, তা বিবেচনায় নিয়ে এলাকায় একটি মিনি ফায়ার সার্ভিস ইউনিটের ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। এতে উপস্থিত ছিলেন মহানগর এনসিপির সাংগঠনিক সম্পাদক রকিবুল হাসান, নয়ন কর্মকার, এইচ এম আয়াজ উদ্দিন, রাকিব আজিজ, মো. ওয়াসিক প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসাংবাদিক হেলাল উদ্দীন চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ
পরবর্তী নিবন্ধআল-আরাফাহ ইসলামী ব্যাংক হালিশহর শাখায় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত