আল-আরাফাহ ইসলামী ব্যাংক হালিশহর শাখায় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

| মঙ্গলবার , ২৯ সেপ্টেম্বর, ২০২৬ at ৬:২৮ পূর্বাহ্ণ

আল–আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসির ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হালিশহর শাখায় কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গত ২৭ সেপ্টেম্বর শাখা প্রাঙ্গণে ব্যবস্থাপক মোহাম্মদ ফোরকানের সভাপতিত্বে ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে শাখার কর্মকর্তা–কর্মচারীবৃন্দ, গ্রাহক ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা আল–আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসির উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও দেশের অর্থনৈতিক উন্নয়নে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। ব্যাংকের সার্বিক সফলতা ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচান্দগাঁওয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে জুবাইরুল আরিফ
পরবর্তী নিবন্ধতথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে প্রাতিষ্ঠানিক পরিবর্তন জরুরি