চান্দগাঁও ফরিদের পাড়াবাসীর দুর্ভোগ একমাত্র সড়কের অর্ধেক দখলে

| মঙ্গলবার , ১৯ মে, ২০২৬ at ১০:২৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগরীর অন্তর্গত চান্দগাঁও থানার ফরিদের পাড়া এলাকায় প্রায় ২০ থেকে ২৫ হাজার মানুষের বসবাস। এলাকাটি চট্টগ্রাম৮ সংসদীয় আসনের অন্তর্ভুক্ত। দুঃখজনক হলেও সত্য, এত বিপুল জনগোষ্ঠীর একমাত্র যাতায়াতের প্রধান সড়কটি আজ দীর্ঘ দুই যুগেরও বেশি সময় ধরে অবৈধ দখল আর চরম বিশৃঙ্খলার শিকার। বহদ্দারহাট পানি উন্নয়ন বোর্ডের সামনের প্রায় ২০ ফুট প্রশস্ত সড়কের অর্ধেক অংশ বহু বছর ধরে একটি মাইক্রোবাস স্ট্যান্ড দখল করে রেখেছে। ফলে এলাকাবাসী কার্যত মাত্র ৮ থেকে ১০ ফুট রাস্তা ব্যবহার করতে বাধ্য হচ্ছেন। এতে প্রতিদিন ভয়াবহ যানজট সৃষ্টি হচ্ছে, ব্যাহত হচ্ছে সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল। এলাকাবাসীর দাবি, বিষয়টি নিয়ে একাধিকবার স্থানীয় প্রশাসন ও থানায় অভিযোগ জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। ফলে দিন দিন পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করছে। একটি আবাসিক এলাকার একমাত্র প্রবেশপথ যদি বছরের পর বছর অবৈধ দখলে থাকে, তবে তা শুধু দুর্ভোগ নয়, এটি প্রশাসনিক ব্যর্থতারও একটি স্পষ্ট উদাহরণ। স্থানীয়রা ফরিদের পাড়াবাসী অবিলম্বে অবৈধ মাইক্রোবাস স্ট্যান্ড উচ্ছেদ, সড়ক দখলমুক্তকরণ এবং নারী ও শিক্ষার্থীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে প্রশাসন, সিটি কর্পোরেশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচিটাগাং খুলশী ক্লাবে নির্বাচন প্রস্তুতি, আহ্বায়ক কমিটি গঠন
পরবর্তী নিবন্ধচমেক হাসপাতালে ইন্টার্নদের কর্মবিরতি