চিটাগাং খুলশী ক্লাবে নির্বাচন প্রস্তুতি, আহ্বায়ক কমিটি গঠন

| মঙ্গলবার , ১৯ মে, ২০২৬ at ১০:২৪ পূর্বাহ্ণ

চট্টগ্রামের ঐতিহ্যবাহী ‘চিটাগাং খুলশী ক্লাব লিমিটেড’র সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে ১১ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গতকাল ১৮ এপ্রিল অনুষ্ঠিত এঙট্রা অর্ডিনারী সভা (ইজিএম) এবং বার্ষিক সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী ক্লাবের সাবেক ফাউন্ডার ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রফিক উদ্দিন বাবুল ভুঁইয়াকে আহ্বায়ক কমিটি গঠনের দায়িত্ব দেওয়া হয়। এর ধারাবাহিকতায় ক্লাবের সদস্যদের মধ্য থেকে বাছাই করে ছোট পরিসরে ১১ সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। শনিবার (১৬ মে) বিকাল ৪টায় ক্লাব অফিসে আয়োজিত পরিচিতি সভায় নবগঠিত কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

নতুন কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক ফাউন্ডার ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রফিক উদ্দিন বাবুল ভুঁইয়া। সদস্য হিসেবে রয়েছেন মোহাম্মদ আব্দুল্লাহ আল কাদের, মো. আবুল কালাম, ফেরদৌস হোসেন, আলমগীর হোসাইন সৈকত, মোহাম্মদ আলী আব্বাস, মো. আরশাদুর রহমান, রেজা দিলরুবা, প্রফেসর ডা. মোহাম্মদ রেজাউল করিম, মো. জাহেদুল হাসান এবং আর কে লিটন। সভায় ক্লাবের ভবিষ্যৎ কার্যক্রম ও উন্নয়নকে সামনে রেখে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এর মধ্যে রয়েছে গঠনতন্ত্র সংশোধন সাপেক্ষে ৫ সদস্য বিশিষ্ট নির্বাচন উপ–কমিটি গঠন এবং আগামী ছয় মাসের মধ্যে সুবিধাজনক সময়ে ক্লাবের নির্বাচন আয়োজনের উদ্যোগ। এছাড়া ক্লাবের আগামী নির্বাচিত কমিটির মেয়াদ পূর্বের ১০ বছর থেকে কমিয়ে ৫ বছর নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্লাবের উন্নয়নের স্বার্থে প্রত্যেক সদস্যকে অন্তত দুইজন নতুন সদস্য সংগ্রহের আহ্বান জানানো হয়। সভায় বকেয়া আদায়ের বিষয়েও গুরুত্বারোপ করা হয়। আগামী ৩০ জুন ২০২৬–এর মধ্যে সকল সদস্যকে বকেয়া পরিশোধের জন্য অনুরোধ জানানো হয়েছে। একইসঙ্গে দ্রুত সময়ের মধ্যে ক্লাবের রেস্টুরেন্ট কাম বার, সুইটস অ্যান্ড বেকারি এবং মেম্বার লবি চালুর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে সভায় জানানো হয়। সভা শেষে নবগঠিত কমিটির আহবায়ক মোহাম্মদ রফিক উদ্দিন বাবুল ভুঁইয়াকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান কমিটির সদস্যরা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসাবেক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধচান্দগাঁও ফরিদের পাড়াবাসীর দুর্ভোগ একমাত্র সড়কের অর্ধেক দখলে