চান্দগাঁও থানা যুবদলের র‌্যালি ও সভা

| শনিবার , ৩১ অক্টোবর, ২০২৬ at ১০:৫০ পূর্বাহ্ণ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানা যুবদলের উদ্যোগে র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। র‌্যালিতে থানা যুবদল নেতা মোহাম্মদ মুরাদের মুক্তি ও তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে ফেস্টুন–প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দেন নেতাকর্মীরা। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) নূর নগর হাউজিং সোসাইটি প্রাঙ্গণ থেকে র‌্যালিটি বের করা হয়। পরে নগরের গুরুত্বপূর্ণ এক্সেস রোড প্রদক্ষিণ করে রাহাত্তারপুল বড় মিয়া মসজিদ প্রাঙ্গণে গিয়ে র‌্যালিটি শেষ হয়। র‌্যালিতে চান্দগাঁও থানা যুবদল ও বিএনপির অঙ্গ–সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় তাঁরা মোহাম্মদ মুরাদের মুক্তি এবং তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা বলেন, মোহাম্মদ মুরাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করে তাঁকে মুক্তি দিতে হবে। একই সঙ্গে তাঁরা মামলার নিরপেক্ষ তদন্তের দাবি জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমহেশখালীর সালাউদ্দিন নগরীতে গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধচিটাগং ইন্টারন্যাশনাল স্কুলের ইন্টার হাউস ডিবেট কম্পিটিশন