চসিকের বাজেট ঘোষণা আজ

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৩০ জুন, ২০২৬ at ৪:৩৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) আগামী ২০২৬–২০২৭ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হবে আজ। সকাল ১১ টায় নগরের থিয়েটার ইনস্টিটিউটে মেয়র ডো. শাহাদাত হোসেন এ বাজেট ঘোষণা করবেন।

জানা গেছে, চসিকের ২০২৫–২০২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আকার ছিল ২ হাজার ১৪৫ কোটি ৪২ লাখ টাকা। আজ এর সংশোধিত বাজেটও অনুমোদিত হবে।

স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন–২০০৯ অনুযায়ি প্রতি অর্থবছরে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)-এর বাজেট প্রণয়ন করতে হয়। এরই ২০২৬–২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করবেন মেয়র ডা. শাহাদাত হোসেন। এটি তার মেয়াদের দ্বিতীয় বাজেট।

পূর্ববর্তী নিবন্ধ৫ জনের বিরুদ্ধে আদালতে মামলা
পরবর্তী নিবন্ধযমুনা অয়েল কোম্পানির জমি বেসরকারি প্রতিষ্ঠানে ভাড়া দেয়ার ঘটনা তদন্তে কমিটি