চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব ফুটবল টুর্নামেন্টের খেলাসমুহ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। টুর্নামেন্টের আয়োজক কমিটি এবং খেলা পরিচালনা কমিটির সিদ্ধান্ত মোতাবেক বৈরী আবহাওয়ার কারণে চলমান টুর্নামেন্টের বাকী খেলাগুলো পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। ঘোষিত তারিখ থেকে (সিডিউল মোতাবেক পরপর ) বাকি খেলাগুলো পূর্বনির্ধারিত সূচিতে ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হবে। খেলা পুনরায় শুরুর ৩ দিন পূর্বে সকল দলকে এই বিষয়ে অবগত করা হবে। প্রেস বিজ্ঞপ্তি।











