চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসবের ফুটবল টুর্নামেন্টে জয় পেয়েছে কল্লোল সংঘ গ্রীন। গতকাল রোববার বিকালে টুর্নামেন্টের দ্বিতীয় দিনে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের একমাত্র খেলায় কল্লোল সংঘ গ্রীন ৪–১ গোলে এস এ ফ্যামিলিকে পরাজিত করে। খেলায় কল্লোলের পক্ষে ওসমান আরাফাত আলভি ও সাবিদ খান নিরব ২টি করেন। এস এ ফ্যামিলির পক্ষে সাব্বির ১টি গোল করেন। খেলার ম্যান অব দ্যা ম্যাচ কল্লোল সংঘ গ্রীনের মো. ওসমান আরাফাত আলভির হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় আনোয়ার হোসেন ও সিজেকেএস কাউন্সিলর কাজী জসিম উদ্দিন। আজ সোমবার বেলা ২.১৫টায় মাদারবাড়ী শোভনীয় ক্লাব বনাম লিটল ব্রাদার্স এবং বিকাল ৪টায় গোসাইলডাঙ্গা যুবক গোষ্ঠী বনাম আলোর ঠিকানা পরস্পরের মুখোমুখি হবে।












