চবি সমাজতত্ত্ব বিভাগ প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতির আনন্দ আড্ডা ৯ মে

| মঙ্গলবার , ৫ মে, ২০২৬ at ১০:৩৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সমাজতত্ত্ব বিভাগ প্রাক্তন ছাত্রছাত্রী সমিতির আনন্দ আড্ডা ও প্রীতি সম্মিলন আগামী ৯ মে বন্দর ভবনের বোনানজা রেস্টুরেন্টে অনুষ্ঠিত হবে। দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ১০টায় জমিয়াতুল ফালাহ মসজিদের উত্তর গেইট থেকে একযোগে ভেন্যুর উদ্দেশে যাত্রা, বেলা ১১ টায় স্ন্যাকস, চা ও ফটোসেশন, বেলা ১১:৪৫টায় কমিটির সদস্য সচিবের স্বাগত বক্তব্য, বিভাগের শিক্ষকগণের অনুভূতি এবং প্রাক্তনীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান, বিকেল সাড়ে ৩টায় অতিথি শিল্পীদের পরিবেশনায় সংগীতানুষ্ঠান,

র‌্যাফেল ড্র। প্রাক্তনীদের অনুরোধে নিবন্ধনের সময়সীমা আগামী ৬ মে পর্যন্ত করা হয়েছে। অনুষ্ঠানে নিবন্ধনকৃত সদস্যদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য আয়োজক কমিটির আহ্বায়ক রোকসানা ইসলাম রীতা ও সদস্য সচিব রাশেদ মনোয়ার অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসিপিবি বোয়ালখালী উপজেলা শাখার শ্রমিক সমাবেশ
পরবর্তী নিবন্ধলায়ন্স ক্লাব অব চিটাগং ডায়নামিক সিটির নতুন নেতৃত্বে সালমা আদিল