চন্দ্রঘোনায় ওস্তাদ মোহনলাল স্মৃতি সংসদের চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

কাপ্তাই প্রতিনিধি | সোমবার , ৫ অক্টোবর, ২০২৬ at ১০:৩৪ পূর্বাহ্ণ

সাংস্কৃতিক সংগঠন ওস্তাদ মোহনলাল দাশ স্মৃতি সংসদের আয়োজনে চন্দ্রঘোনান্থ দ্যা রাইজিং সান কেজি অ্যান্ড হাই স্কুলে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক প্রতিযোগিতা। কাপ্তাই, রাঙ্গুনিয়া ও রাজস্থলী উপজেলার ৪ শতাধিক শিশু কিশোর সংগীত, যন্ত্রসংগীত, নৃত্য, আবৃত্তি ও চিত্রাঙ্কন বিষয়ে আয়োজিত প্রতিযোগিতায় অংশ নেয়। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী ছাড়াও শিক্ষক মণ্ডলী এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। কাপ্তাই উপজেলায় অবস্থিত শিলছড়ি ৩৫ আনসার ব্যাটালিয়নের পরিচালক সঞ্জয় কুমার সাহা প্রধান অতিথি হিসেবে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করেন। এসময় কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক ঝুলন দত্তসহ অন্যান্য অতিথিরা বক্তব্য রাখেন।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষা জাতীয়করণের দাবিতে সভা
পরবর্তী নিবন্ধলায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলীর নানা কর্মসূচি