বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের চলমান উন্নয়ন, আধুনিকায়ন ও সম্প্রচার কার্যক্রম বাধাগ্রস্ত করার অপচেষ্টার অভিযোগে উদ্বেগ ও নিন্দা জানিয়েছে বেতার টেলিভিশন শিল্পী সংস্থা। গত শনিবার চট্টগ্রাম প্রেস ক্লাবে সংগঠনের জরুরি সভা অনুষ্ঠিত হয়। কণ্ঠশিল্পী আব্দুল মান্নান রানার সভাপতিত্বে এবং সংগীত পরিচালক ফরিদ বঙ্গবাসীর পরিচালনায় সভায় বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে প্রচারিত বিভিন্ন অপপ্রচার, ভুয়া সংবাদ, বিভ্রান্তিকর তথ্য নিয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের শিল্পীদের শ্রেণীমান উন্নীতকরণ, শিল্পী তালিকা হালনাগাদকরণ, শিল্পীদের সম্মানী বৃদ্ধিকরণ এবং ইএফটির মাধ্যমে শিল্পীদের ব্যাংক হিসাবে সম্মানীর অর্থ প্রেরণের উদ্যোগ ইতিবাচক। একই সঙ্গে নতুন পাঁচতলা ভবন উদ্বোধন, নাটক ও সংগীতানুষ্ঠান আউটডোরে ধারণের জন্য স্বতন্ত্র ইউনিট গঠন এবং পৃথক অডিও স্টুডিও নির্মাণের উদ্যোগ চট্টগ্রাম কেন্দ্রের সম্প্রচার কার্যক্রমকে আরও আধুনিক ও গতিশীল করবে।
সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেহ নোমান, চট্টগ্রাম জাসাসের সদস্য সচিব মামুনুর রশিদ শিপন, সংগীত পরিচালক আলমগীর আলাউদ্দিন, মহানগর জাসাস নেতা সৈয়দ জিয়াউদ্দিন, সংগীত পরিচালক ফজলুল কবির চৌধুরী, গীতিকার আবছার উদ্দিন অলি ও গীতিকার আলম আশরাফ, চট্টগ্রাম যন্ত্রশিল্পী সংস্থার সাধারণ সম্পাদক হিল্লোল রায়, নৃত্য পরিচালক তরুণ চক্রবর্তী ও সেতু বিশ্বাস, সংগীত পরিচালক দিদারুল ইসলাম, সংগীতশিল্পী ইন্তেখাব আলম মান্না, সংগীতশিল্পী সুফিয়া বেগম সুমি, জাসাস নেতা মোহাম্মদ নাসির উদ্দিন, ভান্ডারী শিল্পী মোহাম্মদ রিপন, কণ্ঠশিল্পী বহ্নিশিখা রক্ষিত, সংগীতশিল্পী শ্যামলী পাল, উপস্থাপক ফারজানা আক্তার পুতুল, বাচিক শিল্পী নাহিদা আক্তার নাজু, কবি জাহেদ কায়সার, রাশেদ মুহাম্মদ, কবি মির্জা ইমতিয়াজ শাওন, মোহাম্মদ হোসেন আলী, তবলা বাদক মোহাম্মদ সাখাওয়াত হোসেন, সাহিত্যিক ফারজানা আজিম, ইফতেখার সাইমুন, কণ্ঠশিল্পী মোহাম্মদ জাহাঙ্গীর আজিজ, ফারুক মুনির প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।











