নৃত্যরূপ একাডেমি আয়োজিত শাস্ত্রীয় নৃত্যসন্ধ্যা ‘নৃত্যরূপাঞ্জলি’ গত ৩ অক্টোবর সন্ধ্যায় নগরীর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের সহকারী অধ্যাপক ও চেয়ারপার্সন তামান্না রহমান। বিশেষ অতিথি ছিলেন ছায়নটের ভরতনাট্যম বিভাগের প্রধান বেলায়েত হোসেন খান, বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সহসভাপতি মুনমুন আহমেদ, ওড়িশি অ্যান্ড টেগোর ডান্স মুভমেন্ট সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক প্রমা অবন্তী এবং নৃত্যরূপ একাডেমির সভাপতি হিমাদ্রি বড়ুয়া। আবৃত্তিশিল্পী গৌতম চৌধুরীর সঞ্চালনায় এ আয়োজনে ওড়িশি, কত্থক, মনিপুরী, ভরতনাট্যম ও কথাকলি পরিবেশিত হয়। এতে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের ৬৪ জন নৃত্যশিল্পী নৃত্য পরিবেশন করেন। বক্তব্য দেন নৃত্যরূপ একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক প্রিয়াংকা বড়ুয়া। অনুষ্ঠানের মঞ্চ পরিকল্পনা ও আলোকসজ্জার দায়িত্বে অনির্বাণ ভট্টাচার্য্য, অলংকরণে আলমগীর হোসেন আলো এবং সার্বিক সমন্বয়ের দায়িত্বে ছিলেন বিজয় শংকর বড়ুয়া। প্রেস বিজ্ঞপ্তি।












