চন্দনাইশে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক ও বালিকা) ২০২৬–এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে গত ১ মে (শুক্রবার) বিকেলে উপজেলা সদরের কাশেম মাহবুব উচ্চ বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। বালক বিভাগের ফাইনালে ৩১ নং শেবন্দী চর বরমা সরকারি প্রাথমিক বিদ্যালয় ১–০ গোলে মধ্যম হাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। বালিকা বিভাগের ফাইনালে হাছনদন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয় ট্রাইবেকারে ৪–৩ গোলে বরকল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
খেলা শেষে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এম এ হাশেম রাজু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. কবির হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা, কৃষি কর্মকর্তা কৃষিবিদ আজাদ হোসেন আজাদ ও কাশেম মাহবুব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয়ানন্দ বড়ুয়া।














