চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে শামীমা আক্তার শিউলি (৪০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর মোট ১৬ জনের মৃত্যু হয়েছে। গতকাল চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে জানা গেছে, নগরীর হালিশহরের এল ব্লকের বাসিন্দা শিউলি ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ সেপ্টেম্বর পার্কভিউ হাসপাতালে ভর্তি হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ৩ সেপ্টেম্বর মারা যান। চিকিৎসকরা মৃত্যু সনদে তিনি ডেঙ্গু শক সিন্ড্রোম ও কনসোলিডেশনসহ নানা শারীরিক জটিলতার কথা উল্লেখ করেন। অন্যদিকে গতকাল নতুন করে আরো ২২ জন আক্রান্ত হয়েছে।














