চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের বাংলা নববর্ষ উদযাপন

| মঙ্গলবার , ২১ এপ্রিল, ২০২৬ at ১০:৪৫ পূর্বাহ্ণ

গতকাল নগরীর জাকির হোসেন রোডস্থ সিএলএফ কমপ্লেক্সের হালিমা রোকেয়া মেমোরিয়াল হলে চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশন এবং এর প্রকল্প লায়ন্স চক্ষু হাসপাতাল ও চট্টগ্রাম লায়ন্স আই ইনস্টিটিউটের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে পহেলা বৈশাখের ঐতিহ্যবাহী সাজসজ্জা ও সাংস্কৃতিক পরিবেশনা পরিবেশিত হয়। বর্ণিল আলপনা, গ্রামীণ ঐতিহ্যের নানা উপকরণ এবং বৈশাখী সাজে সজ্জিত হলে সৃষ্টি হয় এক আনন্দমুখর ও উৎসবঘন পরিবেশ। সংগীত, আবৃত্তি ও নৃত্য পরিবেশনার মাধ্যমে বাঙালির সমৃদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্যের বৈচিত্র্য তুলে ধরা হয়। অনুষ্ঠানে বক্তারা বাংলা নববর্ষের তাৎপর্য তুলে ধরে বলেন, এ উৎসব বাঙালির অসামপ্রদায়িক চেতনা, ঐক্য ও নতুন সম্ভাবনার প্রতীক। তারা সকলকে নতুন বছরের চেতনায় উদ্বুদ্ধ হয়ে মানবকল্যাণে এবং সমাজ উন্নয়নে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান পিডিজি লায়ন নাসিরউদ্দিন চৌধুরী, প্রাক্তন চেয়ারম্যান পিডিজি লায়ন এম. . মালেক, ভাইসচেয়ারম্যান পিডিজি লায়ন কামরুন মালেক, সেক্রেটারি লায়ন ডা. দেবাশীষ দত্ত, ট্রেজারার লায়ন এস. জোহা চৌধুরী, অ্যাসোসিয়েট সেক্রেটারি লায়ন এস.এম. আশরাফুল আলম আরজু, একাডেমিক ডিরেক্টর লায়ন অধ্যাপক প্রকাশ কুমার চৌধুরী, হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ মহিউদ্দিন, ডেপুটি ডিরেক্টর ডা. শাবানা সুলতানা, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মিসেস ইনসাফি হান্নাসহ হাসপাতাল ও ইনস্টিটিউটের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন অনুষ্ঠানটি হাসপাতালের সহকারী অধ্যাপিকা ডা. অনিন্দিতা চৌধুরীর সার্বিক তত্ত্বাবধানে সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন হয়। সবশেষে উপস্থিত সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিভিন্ন স্থানে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন
পরবর্তী নিবন্ধবাহারছড়া সমুদ্র সৈকত সড়কের প্রবেশমুখে অবৈধ স্থাপনা উচ্ছেদ