চট্টগ্রাম রিজিওনাল টি–২০ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬ আজ ১৬ সেপ্টেম্বর বুধবার সাগরিকার বীরশ্রেষ্ঠ শহীদ মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে। চারটি দল এতে অংশ নিচ্ছে। দলগুলো হচ্ছে: ইস্পাহানী কর্ণফুলী,ফর্টিস ময়নামতি, ফিজআপ ভুলুয়া এবং টিম সাম্পান। উদ্বোধনী দিনে সকাল ৯টায় প্রথম খেলায় অংশ নেবে ইস্পাহানী কর্ণফুলী এবং ফর্টিস ময়নামতি। দুপুর ১.৩০টায় দ্বিতীয় খেলায় অংশ নেবে ফিজআপ ভুলুয়া এবং টিম সাম্পান। উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে দুপুর ১২.৪৫টায়। এদিকে গতকাল মঙ্গলবার টুর্নামেন্টে অংশ নেয়া দলগুলোর জার্সি উম্মোচন করা হয়। চার দলের চার অধিনায়ক যথাক্রমে টিম সাম্পান–হুমায়ুন আহমেদ,ফিজআপ ভুলুয়া–আহমেদ শরীফ, ইস্পাহানী কর্ণফুলী–মো. রুবেল এবং ফর্টিস ময়নামতি–সাদ্দাম হোসেন এতে অংশ নেন।












