বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেডের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। ‘৩৭ বছরের মানবসেবার পথচলা’–এই প্রত্যয়কে সামনে রেখে ১৮ সেপ্টেম্বর প্রতিষ্ঠানটি তার ৩৭ বছরের গৌরবময় পথচলা উদযাপন করে। ১৯৮৯ সালের ১৮ সেপ্টেম্বর প্রতিষ্ঠার পর থেকে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেড মানসম্মত ও আধুনিক স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে আসছে। দীর্ঘ ৩৭ বছরের পথচলায় প্রতিষ্ঠানটি আধুনিক চিকিৎসা প্রযুক্তির সংযোজন, বিশেষায়িত চিকিৎসাসেবার সমপ্রসারণ এবং স্বাস্থ্যসেবার পরিবর্তিত চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে সেবার পরিধি ও মান উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান ডা. এ. কিউ. এম. মহসেন। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ. কে. এম. ফজলুল হক। অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের দীর্ঘ পথচলার মূল শক্তি হলো রোগী ও সাধারণ মানুষের আস্থা। প্রতিষ্ঠার পর থেকে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল মানুষের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা প্রদান করে আসছে। ভবিষ্যতেও আধুনিক প্রযুক্তি, দক্ষ জনবল ও উন্নত চিকিৎসাসেবার সমন্বয়ের মাধ্যমে জনগণের জন্য আরও উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করা হয়। হাসপাতালের এই দীর্ঘ ও গৌরবময় পথচলায় অবদানের জন্য প্রতিষ্ঠাতা পরিচালকবৃন্দ, শেয়ারহোল্ডার, চিকিৎসক, নার্স, মেডিকেল প্রফেশনাল, কর্মকর্তা–কর্মচারী এবং সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। একই সঙ্গে দীর্ঘদিন ধরে হাসপাতালের ওপর আস্থা ও সমর্থন রাখার জন্য রোগী, রোগীর স্বজন, শুভানুধ্যায়ী ও সেবাগ্রহীতাদের প্রতিও আন্তরিক কৃতজ্ঞতা জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তি।













