চট্টগ্রাম মাস্টার্স ও লিজেন্ডের শুভ সূচনা

মাস্টার্স টি-টোয়েন্টি ক্রিকেটের উদ্বোধন

ক্রীড়া প্রতিবেদক | শনিবার , ১৬ মে, ২০২৬ at ৭:২৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানী চট্টগ্রাম মাস্টার্স টিটোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ষষ্ঠ আসর শুরু হয়েছে। গতকাল শুক্রবার সকালে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে সিজন৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। উদ্বোধনী দিনে দুটি খেলা অনুষ্ঠিত হয়। প্রথম খেলায় ৮৬ রানে আগ্রাবাদ মাস্টার্সকে হারিয়ে শুভসূচনা করেন চট্টগ্রাম মাস্টার্স। দিনের দ্বিতীয় খেলায় চট্টগ্রাম লিজেন্ডস ১৭ রানে হারায় কুল ওয়ারিয়র্সকে। দিনের প্রথম খেলায় টস জিতে প্রথমে ব্যাট করে চট্টগ্রাম মাস্টার্স নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৩৫ রানের বিশাল সংগ্রহ গড়ে। দলের পক্ষে শাবিবুল আজম ৫৪ বলে অপরাজিত ১২২ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। তার ইনিংসে ছিল ৮টি চার ও ১১টি ছক্কা। এছাড়া একরামুল হক ৩৩ বলে ৫৪ রান এবং রাজিব মোস্তফা ২৩ রান করেন। জবাবে আগ্রাবাদ মাস্টার্স ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫০ রান সংগ্রহ করে। সবুজ নন্দী ৩৭, এস এম খায়রুল ৩৫ ও ফাহিম চৌধুরী ২৯ রান করেন। চট্টগ্রাম মাস্টার্সের হয়ে পিপলু দে ৩টি এবং নজমুল ওয়াহাব ও রুবেল আরাফাত ২টি করে উইকেট নেন।

অসাধারণ সেঞ্চুরির জন্য শারিবুল আজম ম্যাচসেরা নির্বাচিত হন। তার হাতে পুরষ্কার তুলে দেন সিনিয়র আম্পায়ার জয়নাল আবেদীন। অপর ম্যাচে চট্টগ্রাম লিজেন্ডস ১৭ রানে হারায় কুল ওয়ারিয়র্সকে। প্রথমে ব্যাট করে চট্টগ্রাম লিজেন্ডস ২০ ওভারে ৭ উইকেটে ১৬১ রান সংগ্রহ করে। মাহাফুজুল ৪২, এস রফিক ১৭ এবং এম ডি বেলাল ২৮ রান করেন। ইমতিয়াজ উদ্দিন ২২ রানে অপরাজিত ছিলেন। কুল ওয়ারিয়র্সের হয়ে ফজলে আহসান ২টি উইকেট নেন। ১৬২ রানের লক্ষ্যে খেলতে নেমে কুল ওয়ারিয়র্স ২০ ওভারে ৭ উইকেটে ১৪৪ রান সংগ্রহ করে। আহমেদ রাজীব ৫২ বলে অপরাজিত ৭৭ রান করেন। এছাড়া রাশেদ ২৫ রান করেন। চট্টগ্রাম লিজেন্ডসের হয়ে ইমতিয়াজ উদ্দিন ২২ রানে ৩ উইকেট শিকার করেন। অলরাউন্ড নৈপুণ্যের জন্য ইমতিয়াজ উদ্দিন ম্যাচসেরা নির্বাচিত হন। তার হাতে পুরস্কার তুলে সিজেকেএস ক্লাব সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম। এর আগে সকালে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইস্পাহানি গ্রুপের জেনারেল ম্যানেজার সাইয়েদ হোসাইন পিশনামায, ইস্পাহানি টি ট্রেডের জেনারেল ম্যানেজার শাহ মাঈনুদ্দিন হাসান, ইস্পাহানি টি ট্রেডের ম্যানেজার তাসবির হাকিম, সিজেকেস ক্লাব সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম, সহসভাপতি আমিনুল ইসলাম, চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক একেএম আবদুল হান্নান আকবর, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, ক্রীড়া সম্পাদক জয়নাল আবেদীন, প্রচার সম্পাদক আরিফ উদ্দিন রাসেল, সমাজকল্যাণ সম্পাদক আরিফুল হক, আপ্যায়ন সম্পাদক ওমর ফারুক, দপ্তর সম্পাদক আজিজুল হক বুলবুল, কাউন্সিলর জিএম হাসান, সদস্য সাইফুল্লাহ চৌধুরী, প্রবীন কুমার ঘোষ, সিনিয়র আম্পায়ার আলী আকবর, সুজন দাশ, আম্পায়ার ফজলে এলাহী পায়েল, সুফি হাসান, বাবলি আসাম, স্কোরার নুরুল করিম টিপু, অভিজিৎ ঘোষ প্রমুখ। উল্লেখ্য এবারের টুর্নামেন্টে মোট ১০টি দল অংশগ্রহণ করছে।

পূর্ববর্তী নিবন্ধশাহ ও সেলিনা আলম কারাতে প্রতিযোগিতার পুরস্কার বিতরণী
পরবর্তী নিবন্ধঈদে একই আয়োজনে রুনা লায়লা ও বেবী নাজনীন