চট্টগ্রাম জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের নির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। নবনিযুক্ত সভাপতি উপ–পুলিশ কমিশনার (দক্ষিণ) ও পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ কমিশনার মো. হাবিবুর রহমান প্রামানিকের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন সহ–সভাপতি নজরুল ইসলাম লেদু, সহ–সভাপতি হাজী সালাউদ্দিন, সহ–সভাপতি মঞ্জুরুল ইসলাম অ্যাডভোকেট শামসুল আলম, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান মিরন, যুগ্ম সম্পাদক হেলাল উদ্দিন টিপু, কোষাধ্যক্ষ শরীফুজ্জামান টিপু ও দপ্তর সম্পাদক গোলাম মাওলা। সভায় বিগত সাধারণ সভার আয়–ব্যয়ের হিসাব অনুমোদন নতুন ফুটবল রেফারিজ কোর্সের হিসাব অনুমোদন, বিভিন্ন সাব কমিটি গঠন, আন্ত: জেলা রেফারীজ ফুটবল টুর্নামেন্ট শুরুর ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়া সিজেকেএস এর সদস্য সচিব হাজী সালাউদ্দিন রেফারীজ এসোসিয়েশনকে সিজেকেএস হতে অনুদান প্রদানের প্রত্যয় ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি।












