চট্টগ্রাম আঞ্চলিক কমিটির প্রস্তুতি সভা

নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬

| মঙ্গলবার , ২৮ এপ্রিল, ২০২৬ at ১১:১২ পূর্বাহ্ণ

নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬” উপলক্ষে চট্টগ্রাম আঞ্চলিক কমিটির প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয় ও জেলা ক্রীড়া অফিস চট্টগ্রামের আয়োজনে বিভাগীয় কমিশনার, চট্টগ্রাম কার্যালয়ে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার, চট্টগ্রাম ড. মো. জিয়াউদ্দীন।

জেলা ক্রীড়া অফিসার, চট্টগ্রাম আবদুল বারীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া, জেলা প্রশাসক চট্টগ্রাম, মোহাম্মদ মোতাহার হোসেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) চট্টগ্রাম, সাব্বির রহমান সানি, রাজস্ব কর্মকর্তা চট্টগ্রাম সিটি করপোরেশন, মোহাম্মদ নুরুল ইসলাম সিদ্দিক, পিপিএম এসি (ক্রাইম), চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, প্রফেসর মুহাম্মদ ফজলুল কাদের চৌধুরী, পরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (চট্টগ্রাম অঞ্চল), মোহাম্মদ মসিউল আলম স্বপন, সদস্য সচিব, এ্যাডহক কমিটি চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা, এস এম গিয়াসউদ্দিন বাবর, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সরকারি শারীরিক শিক্ষা কলেজ, চট্টগ্রাম, আলমগীর হোসেন, উপসহকারি পরিচালক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, চট্টগ্রাম, মনোয়ারা বেগম, পরিচালক, স্থানীয় সরকার বিভাগ, চট্টগ্রাম, মো. আবুল বাসার, উপপরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর, চট্টগ্রাম, জসিম উদ্দিন, চট্টগ্রাম শিক্ষা বোর্ড, সুব্রত বিশ্বাস, সি স ক, চট্টগ্রাম, আহসান হাবিব, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট, মোহাম্মদ খোরশেদ আলম, ইমরান হোসেন বাপ্পী। তাছাড়া ১১ জেলার জেলা প্রশাসক ও ক্রীড়া অফিসাররা ভারচুয়ালি (জুমে) সভায় অংশগ্রহন করেন। সভার সভাপতি ড. মো. জিয়াউদ্দীন উপস্থিত সংশ্লিষ্ট নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ কে সফল ও সার্থক করতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান এবং তাদের সহযোগিতা কামনা করেন। আগামী ২ মে সিলেট জেলা স্টেডিয়ামে প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক উদ্বোধনের মাধ্যমে দেশব্যাপী শুরু হচ্ছে শিশু কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা বিকাশে “নতুন কুঁড়ি স্পোর্টস”।

পূর্ববর্তী নিবন্ধচ্যাম্পিয়ন হয়েই বাংলাদেশ ফুটবল লিগে চট্টগ্রাম সিটি এফসি
পরবর্তী নিবন্ধবল বয়রা এখন ‘ফিউচার স্টার’