চকরিয়ায় বাস চাপায় পথচারী বৃদ্ধ নিহত

চকরিয়া প্রতিনিধি | রবিবার , ১২ জানুয়ারি, ২০২৫ at ৯:৪০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় বাসের ধাক্কায় দেব কুমার ধর (৬০) নামে এক বৃদ্ধ পথচারী নিহত হয়েছেন। গতকাল শনিবার দুপুর পৌনে ১টার দিকে মহাসড়কের চকরিয়া উপজেলার হারবাং বুড়ির দোকান এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত দেব কুমার ধর হারবাং ধর পাড়ার বজেন্দ্র কুমার ধরের ছেলে।

মহাসড়কের বানিয়ারছড়াস্থ চিরিঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল আমিন বলেন, দুপুরে হারবাং বুড়ির দোকান এলাকায় পথচারী দেব কুমার ধর মহাসড়ক পার হওয়ার সময় চট্টগ্রামগামী একটি বাস চাপা দিলে ঘটনাস্থলে মারা যান তিনি। দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে। নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

পূর্ববর্তী নিবন্ধঅন্তর্ভুক্তিমূলক উন্নয়ন কর্মসূচির পরিধি বাড়ানোর তাগিদ
পরবর্তী নিবন্ধনিষ্পাপ অটিজম স্কুলে মতবিনিময়