গাজী আবুল মোকাররমের জীবন ও কর্ম বর্তমান প্রজন্মের জন্য শিক্ষণীয় বিষয়

সুলতানুল মোনাজেরীন কনফারেন্সে এমপি এরশাদ উল্লাহ

| রবিবার , ২০ সেপ্টেম্বর, ২০২৬ at ১০:৪৩ পূর্বাহ্ণ

সুলতানুল মোনাজেরীন হযরত শাহসুফী মাওলানা গাজী আবুল মোকাররম মোহাম্মদ নুরুল ইসলাম আল্‌কাদেরী, আল্‌চিশতী প্রকাশ হযরত নূরী বাবা (রহ.)-এর বার্ষিক ৫০তম ওরশ উপলক্ষে চট্টগ্রামে সম্পন্ন হলো ‘৪র্থ সুলতানুল মোনাজেরীন কনফারেন্স২০২৬’।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে নগরীর জামাল খানস্থ চট্টগ্রাম প্রেস ক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি হল’এ এই কনফারেন্স অনুষ্ঠিত হয়। ‘আঞ্জুমানে গাউছিয়া আছাদিয়া নূরীয়া কেন্দ্রীয় যুব পরিষদ, আছাদিয়া নূরীয়া মঞ্জিল ও আহলা দরবার শরীফ’এর যৌথ উদ্যোগে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আহলা দরবার শরীফের নায়েবে সাজ্জাদানশীন সাহেবজাদা সৈয়দ মোহাম্মদ শরফুদ্দীন সম্রাট (মা. জি. .) এবং উদ্বোধন করেন শাইখুল হাদিস, আল্লামা হাফেজ মুফতি মুহাম্মদ সোলাইমান আনছারী (মা. জি. .)। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম৮ আসনের সংসদ সদস্য মুহাম্মদ এরশাদ উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের চেয়ারম্যান শাইখুল হাদিস কাজী মঈনুদ্দিন আশরাফী, ছিপাতলী দরবার শরীফের সাজ্জাদানশীন আল্লামা আবুল ফসীহ মোহাম্মদ আলাউদ্দিন আলকাদেরী, জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার প্রধান ফকিহ আল্লামা কাজী মুহাম্মদ আব্দুল ওয়াজেদ আলকাদেরী, জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সিনিয়র আরবি প্রভাষক মাওলানা নুরনবী আলকাদেরী, সৈয়দ মুহাম্মদ হাসান আজহারী, পাঠানটুলী গায়েবী মসজিদের খতিব আল্লামা আবিদুল কাদের সাকিব প্রমুখ। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হিসেবে কনফারেন্সে হযরত নূরী বাবা (রহ.)-এর জীবনী নিয়ে নির্মিত একটি বিশেষ প্রামাণ্যচিত্র (ডকুমেন্টারি) প্রদর্শন করা হয়। এ সময় বক্তারা সুলতানুল মোনাজেরীন হযরত শাহসুফী মাওলানা গাজী আবুল মোকাররম মোহাম্মদ নুরুল ইসলাম আল্‌কাদেরী, আল্‌চিশতী প্রকাশ হযরত নূরী বাবা (রহ.)-এর বর্ণাঢ্য জীবনী, তাঁর রেখে যাওয়া আদর্শ এবং ইসলামের প্রচার ও প্রসারে তাঁর অসামান্য আধ্যাত্মিক অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে তুলে ধরেন। এতে প্রধান অতিথি বলেন, তাঁর জীবন ও কর্ম বর্তমান প্রজন্মের জন্য এক অনন্য শিক্ষণীয় বিষয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজিয়া ও খালেদা জিয়ার মাজার জিয়ারতে ওয়াসার নবনিযুক্ত চেয়ারম্যান
পরবর্তী নিবন্ধমহানগর যুবদলের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান