গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্যোগে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলার সাথে এক বিশেষ সভা কেন্দ্রীয় চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ কমিশনারের সভাপতিত্বে আলমগীর খানকাহ শরীফে গতকাল সন্ধ্যায় অনুষ্ঠিত হয়। পবিত্র কোরান তেলোয়াতের মাধ্যমে সভা শুরু হয়। সভার প্রথমে ফিলিস্তিনের গাজা উপত্যাকায় বর্বোরোচিত হামলার প্রতিবাদ ও রাষ্ট্রীয় শোক পালন করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান নেতৃবৃন্দ। সভায় গাউসিয়া কমিটির মহানগর, জেলা উপজেলায় সাপ্তাহব্যাপি মানববন্ধন, প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করার নির্দেশ প্রদান করা হয়। সভায় বক্তব্য রাখেন কেন্দ্রিয় ভাইস চেয়ারম্যান এম এ হামিদ, যুগ্ম মহাসচিব মোসাহেব উদ্দিন বখতেয়ার, যুগ্ম মহাসচিব মুহাম্মদ মাহাবুবুল হক খান, অর্থ সম্পাদক কমর উদ্দিন সবুর, মহানগরের সাধারণ সম্পাদক মওলানা মোহাম্মদ আবদুল্লাহ, দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মাস্টার হাবিবউল্লাহ, উত্তর জেলার সম্পাদক জাহাঙ্গীর আলম, মহানগরের সাংগঠনিক সম্পাদক মনির উদ্দিন সোহেল, দক্ষিণ জেলার যুগ্ম সম্পাদক শেখ সালাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক মনসুর প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












