চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের আওতাধীন বোয়ালখালী উপজেলা যুবলীগের প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। ২০ অক্টোবর (শুক্রবার) বিকাল ৪টায় দলীয় কার্যালয়ে উপজেলা যুবলীগের সভাপতি হাজী আবদুল মান্নান রানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক পৌরমেয়র মোঃ জহুরুল ইসলাম জহুর। উপজেলা যুবলীগের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক সায়েম কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা যুবলীগের সহ সভাপতি শাহাদাত কবির বাহাদুর, দপ্তর সম্পাদক রাজু দাশ হিরো, সৈয়দ সিরাজুল ইসলাম, প্রদীপ দে, এম এ হাসেম সিদ্দিকী, হাবিবুল্লাহ খান সোহেল, নেজাম উদ্দিন মাস্টার, আব্দুল করিম, জিশু দে, আসাদুজ্জামান হাসান, শাহাদাত হোসেন, মহি উদ্দিন, কেবিএম আসাদ রাসেল, মোঃ সরোয়ার আলম, মুবিনুল কামাল, নাসির উদ্দিন, নূর মোহাম্মদ, জুয়েল ঘোষ, মামুন কবির সিকদার, মোবারক হোসেন সুমন, সমীরণ চক্রবর্তী, ছাদেক হোসেন, শাহাবুদ্দিন খান সাজু, সাইফুল ইসলাম, মিজানুর রহমান বাপ্পি, রনি চৌধুরী, আবুল হাসনাত রাসেল, শেখ রেজাউল করিম সাহেদ, ইমরান উদ্দিন নয়ন প্রমুখ। শেষে যুবলীগের প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধন করেন নেতৃবৃন্দ।












